ঢাকা |

বছরের শেষপ্রান্তে অর্ধ ডজন শো’তে লিজা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
বছরের শেষপ্রান্তে অর্ধ ডজন শো’তে লিজা ছবির ক্যাপশন: অনলাইন থেকে সংগ্রহ

তবে আজ তিনি কোনো শোতে গাইছেন না। কারণ আজ তার জন্মদিন। জন্মদিনে তিনি তার বাবা, মা, ভাই ও একমাত্র কন্যা ইয়াশা এ খন্দকারকে নিয়ে নিজের মতো করেই সময় কাটাতে চান। জন্মদিন নিজের মতো করেই পরিবারের সাথে উদযাপন শেষে আগামীকাল ২৩ ডিসেম্বর কক্সবাজারে, ২৫ ডিসেম্বর টাঙ্গাইলে, ২৬ ডিসেম্বর লক্ষীপুর, ২৭ ডিসেম্বর বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে (ঢাকায়) ও ৩১ ডিসেম্বর বগুড়ার মমইন-এ সঙ্গীত পরিবেশন করবেন লিজা।


এছাড়াও নতুন বছরের শুরুতেও টানা বেশ কয়েকদিন স্টেজ শোতেই ব্যস্ত থাকবেন লিজা। লিজা বলেন, ‘শুরুতেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার ভক্ত দর্শকের প্রতি কারণ তারা আমার উদ্যোগে প্রকাশিত দেশাত্মবোধক গান আমরা সবাই বাংলাদেশ ভীষণভাবে পছন্দ করেছেন। আমার বিশ্বাস দেশের গান হিসেবে এই গান বেঁচে থাকবে। কারণ গানটির কথা ও সুর এক কথায় চমৎকার। আর বছরের শেষপ্রান্তে এসেও স্টেজ শোতে মোটামুটি ব্যস্ত আছি, এটাও ভালোলাগার বিষয়। কৃতজ্ঞতা সকল অনুষ্ঠানের আয়োজকদের প্রতি। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন আগামীতে আরো ভালোভালো মৌলিক গান উপহার দিতে পারি।’

বিজয় দিবসে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা’র উদ্যোগে ‘লিজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় লিজা’সহ আরটিভি ইয়াং স্টারের আরো ছয়জন শিল্পীর কন্ঠে দেশের গান ‘আমরা সবাই বাংলাদেশ’ শিরোনামের একটি গান। গানটি ১৪ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হবার পর শ্রোতা দর্শকের কাছে গানটি বেশ সাড়া ফেলে। কারণ গানটির কথা, সুর, গানটিতে শিল্পীদের গায়কী এবং সর্বোপরি গানটির মিউজিক ভিডিও সবাইকে মুগ্ধ করে। গানটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন ইমন সাহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প