ঢাকা |

কলারোয়ার হাজী নাসির উদ্দিন কলেজে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
কলারোয়ার হাজী নাসির উদ্দিন কলেজে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ার হাজী নাছির উদ্দিন কলেজে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন-অত্র কলেজের সম্মানিত সভাপতি সালাহউদ্দিন পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলেজ অধ্যক্ষ শফিউর রহমান, সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ, আব্দুল আলিম, আবুল বাসার, মো: আল মামুন, উম্মেকুলছুম, মশিউর রহমান, গভর্নিং বডির সদস্য আল ফাতাহ মোঃ নাছিমুদ্দীন ফারুকী, মোঃ আফিলউদ্দীন, সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। দুই দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও বিতর্কসহ নানা রকম শিক্ষামূলক ও বিনোদনধর্মী কার্যক্রম অনুষ্ঠিত হবে। কলেজের শিক্ষার্থীরা দলগত ও ব্যক্তিগতভাবে এসব ইভেন্টে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে সভাপতি সালাহউদ্দিন পারভেজ বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা মেধা, মনন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-প্রভাষক মোঃ মোহাসিন রেজা ও সুরাইয়া ইয়াসমিন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য

ব্রেকিং নিউজ
ফাঁকা বাসায় শিশুকে ঘিরে রহস্য! ভাইরাল ভিডিও নিয়ে চাঞ্চল্য চন্দনী বাসস্ট্যান্ডে বাস-ট্রাকের মু/খো/মুখি সং/ঘর্ষ। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রস্তাবিত সামরিক জোটে বাংলাদেশের যোগ কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ সংরক্ষণে ব্যবস্থাপনা কমিটি গঠন জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের, দক্ষিণ কামার বায়সা–উত্তর কামার বায়সা সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, এক মাসেই বিভিন্ন স্থানে ভাঙন বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান জুয়ার আসর থেকে ৪ জন গ্রেপ্তার,তাস ও নগদ টাকা জব্দ;পালাতক-৩ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির! গাবুরায় রো‌দেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প