যথাযথ পরিমাণে ইলিশের জোগান না থাকায় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে রূপালি ইলিশ আমদানি করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে, মোদীর রাজ্য থেকে শয়ে শয়ে টন ইলিশ আমদানি করা হচ্ছে বাংলাদেশে। সংবাদমাধ্যম সমকাল, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন ও দ্য ডেইলি স্টার বাংলার তথ্যানুযায়ী, গত দুই মাসে শুধুমাত্র বেনাপোল স্থলবন্দর দিয়েই প্রায় সাড়ে তিন লাখ কেজি (৫০০ টন) ভারতীয় ইলিশ আমদানি করা হয়েছে।
স্থানীয় বাজারে এসব মাছ পৌঁছানোর পর ভিন্ন এক চিত্রও দেখা যাচ্ছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ভারত থেকে আমদানিকৃত এই ইলিশগুলো যশোরের বাজারে ক্রেতাদের কাছে ‘বরিশালের ইলিশ’ হিসেবে বিক্রি করা হচ্ছে। দেশের বাজারে ইলিশের জোগান বাড়াতে এবং চাহিদার জোগান দিতে এই আমদানির ধারা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।