প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2026 ইং
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস হিসেবে বিশ্বজুড়ে মুসলিমরা দিনটি পালন করে থাকেন।
ফাতেহা-ই-ইয়াজদাহম মূলত ১১ই ফাতেহা নামেও পরিচিত। ফার্সি শব্দ 'ইয়াজদাহম' অর্থ একাদশ। রবিউস সানি মাসের একাদশ দিনটি বড় পীরের স্মরণ ও তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করার মাধ্যমে অতিবাহিত হয়। দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে এই দিনে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়ে থাকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ News Bangla Today