
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দ্বীপে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় লোহিত সাগর অঞ্চলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাণিজ্যে এবং বিশ্ববাজারে জ্বালানি তেল পৌঁছানোর প্রক্রিয়ায়।
হুতিদের এই অগ্রগতির ফলে বন্ধ হয়ে গেছে সৌদি আরবের তেল পাইপলাইন। এর আগে হরমুজ প্রণালীতেও বিভিন্ন হুমকির মুখে পড়েছিল জ্বালানি পরিবহন। সব মিলিয়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় এলাকাগুলো হুতিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় রিয়াদের জন্য নতুন কৌশলগত ও অর্থনৈতিক সংকট ঘনিয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, চলমান সংঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। সামনের দিনগুলোতে ইয়েমেন ও এর আশেপাশের অঞ্চলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং তা আঞ্চলিক নিরাপত্তার ওপর কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।