
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বড় ধরনের মোড় পরিবর্তনের খবর পাওয়া গেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে চলে গেছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের হাতে যাওয়ার ফলে পুরো অঞ্চলের যুদ্ধের হিসাবে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন সংকটের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে ইরানের মহলে উচ্ছ্বাস দেখা গেছে। অন্যদিকে, সৌদি আরবকে ঘিরে ফেলার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। সংবাদমাধ্যম নিউজ বাংলা টুডের তথ্য অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে নানামুখী কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।