
রাজ্যে ফের দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে আবহাওয়া বদলাতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। বিশেষ করে বিকেলের পর থেকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নতুন এই দুর্যোগের জেরে দক্ষিণবঙ্গের চার থেকে পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুর্গাপূজার ঠিক আগে এই বৃষ্টির পূর্বাভাসে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।