প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
তালায় মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে কৃষি ও মৎস উপকরণ বিতরণ।

বুধবার ২৪ জুন সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসারের নিজস্ব কার্যালয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, ডাঃ আপ্তাব উদ্দিন, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহীন, নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বৃন্দ, সহ উপকারভোগী মৎসচাষী।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত সুফলভোগী চাষীদের মাঝে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ (যেমন: পোনা মাছ, মাছের খাদ্য ও ফলজ,সবজি চারা সহ অন্যান্য সরঞ্জাম) হস্তান্তর করা হয়।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায় প্রান্তিক ও ইউনিয়ন পর্যায়ের চাষীদের আধুনিক মৎস্য চাষ প্রযুক্তিতে দক্ষ করে তোলা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যেই সরকারের এই বিশেষ প্রকল্প দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তালার সুফলভোগীদের মাঝে এই উপকরণ বিতরণ সম্পন্ন হলো।
উপকরণ হাতে পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা আনন্দ প্রকাশ করেন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য বদল ও আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ News Bangla Today