প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
ছয়ঘরিয়া এলাকায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে কু-পিয়ে ও পি-টিয়ে মারাত্মক আ-হত

সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যায় ছয়ঘরিয়া এলাকার ভোবার বটতলার পাশ দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার বজলুর রহমানের ছেলে মোঃ রানা (২৭) এর নেতৃত্বে শামছুর রহমানের ছেলে মোঃ হাসান (৩৫), মতিয়ার রহমানের ছেলে মোঃ মোস্তফা সাইদ (৩২), মোঃ বাক্কার ছেলে মোঃ রমজান (৫০) ও মতিয়ার রহমানের ছেলে সাইদ (৩২) আমার উপর অতর্কিত হামলা করে। তাদের হাতে হাতে দা, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ী, বাঁশের লাঠি ছিলো। তারা আমাকে লাঠি ও জিআই পাইপ দিয়ে পিটায়। রানার হাতে থাকা দা দিয়ে আমার মাথায় কোপদিলে আমি মাটিতে পড়ে যায়। এসময় আসপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। আমার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ News Bangla Today