
বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, যুদ্ধবিরতির আওতায় ইরানে হামলা স্থগিত রাখা হবে। কিন্তু লেবাননকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে, যেখানে চলমান অভিযান চালিয়ে যাওয়া হবে।
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা হলে তার জবাবে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, ইসরায়েলের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।