
উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উত্তর থানা শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন ও সেক্রেটারি সাফায়াত হোসেন। এছাড়াও এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা থানা শাখা ও সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি ছাত্রশিবিরের এই সৌজন্যমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।